প্রথম দেখাতে প্রেমে পড়েছি আমি
মায়াবী চোখের চাহনিতে যখনি তুমি
তাকিয়ে ছিলে আমার দিকে।
তোমার চোখে,চোখ রেখে দেখেছি বহুবার,
চোখাচোখি হতেই অন্যরকম অনুভব।
তোমার চোখ,মুখের হাসিতে ছিলো
রঙিন স্বপ্নের আয়োজন। তাই তো-
হৃদপিন্ডের মাঝে ঠাই দিয়েছি তোমায়,
হারিয়ে যেন, না যাও,
তবুও কোথায় হারিয়ে গেছো তুমি
চোখ বুঝে স্মৃতির অতলে খুজি,
তোমার সেই মায়াবী চোখ।
যে চোখের প্রেমে পড়েছি একবার
সেই চোখের অপেক্ষায় থাকবো অনন্তকাল।
রচনাকালঃ ২৪-০১-২০২৪ ইং