চলে যায়
কী অবহেলায়
পারিনা সাজাতে তাকে
স্মৃতিরা নিত্যই বেঁধে রাখে।
জানার ছিল কতো, হয় না জানা
তোমাকে আবিস্কারের নেশা ছিল মনে,
ভালোবাসা দেয়া নেয়ার ছিল, হয়নি তাও
দর্শন অপেক্ষা রত, কত বন নিঝুম প্রান্তর।
এসো কাছে ভালোবেসে ফুল হাতে হেসেহেসে
কতোদিন দেখিনা ঐ প্রিয় হাসিমুখ
হৃদয় বন্দরে এসো পাল তুলে
বসন্ত বাতাস বয়ে যায়।
বুকের বিশাল দ্বীপে
তুমি এসো ফিরে
এই ঘরে
বুকে।।