পাখির মতোন —-রুনা লায়লা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
-
১৬০
Time View
থামবো না আর বলছি শোনো
থামায় এবার কে?
ভাঙছে হৃদয় ভাঙুক তবে
পিছু ডাকিস নে!
মন ভেঙেছে বিষাদ লাগে,
লাগুক যতো ইচ্ছে
এমন করেই বহুদূরে,
আমায় টেনে নিচ্ছে।
বন্ধ দুয়ার খুলবো না আর
খুঁজিস না তার চাবি
ভালোবেসে কাছে রাখার
ছিলো মনের দাবি।
মনের ভেতর পাখির মতোন
বাঁধছিলি রে বাসা
মেঘের মতোই যাস হারিয়ে
তুই যে সর্বনাশা।
নানান রঙে রঙিন হস রে
রঙধনুরই মতো
বুঝলি না রে মনটা আমার
ভালোবাসি কতো!
Please Share This Post in Your Social Media
More News Of This Category