এক অতি মহাবৃত্তাকার সৌরপরিমন্ডল!
অস্তিত্বের বলয় রেখায় আমার প্রদীপ্ত আকাশ
আপন হৃদয় খুঁড়ে দিয়েছে উঁকি, নক্ষত্রের দ্যুতি
পেড়িয়ে এসেছে সহস্র সহস্র আলোকিত আলোকবর্ষের দীর্ঘ জামানা
হারিয়েছে কত দীর্ঘ রাতের দীর্ঘ বিলাপ সুর,
কারো নেই জানা।
এক অদৃশ্য সেতু সংযোগ, সীমাহীন বিস্ময় বোধ
যতই উপর,ততই নীচ
মায়াময় যাহাতাক যাহাকিছু,জন্মেছে জীবনের বীজ।
জগত এক মহা একত্রীকরণের দোলা
ডুবে না,ডুবে না,কখনো অনন্ত সে বেলা
মহাকালে,মহাপ্রাণ চলে কায়িক রূপের খেলা
এসেছিলাম স্বর্গ হতে,
মিশে যাই স্বপ্ন স্বর্গ ছায়ালোকে
অথচ চিন্তায় তাহা নাই
আমার দেহ ক্রমশ,ক্রমাগত ভস্মীভূত
অনন্তে মিশে যায় ছাই।