কোকিলের কুহুতানে মুখরিত বাতাস!
বসন্তের স্পর্শে ফুলে ফুলে সেজেছে
আজ, আমার ছাদ বাগান!
তাই ফুলের সুবাসে মনটা বেশ উতলা।
ফাগুনের আনন্দে মনে জেগেছে প্রেম!
তাকে কাছে পাওয়ার তৃষ্ণায়,
আজ হৃদয়ের হয়েছে বেহাল দশা!
তাইতো মন পাখি আনমনা অস্থির।
ফাগুনের রঙে বিশেষ মানুষ
হৃদয়ে উঁকি দেয় বারবার,
ফাগুন স্বপ্নকে করে রঙিন!
প্রিয়জন হয়ে ওঠে আরো প্রিয়।
মনের ফাগুন মানেই আগুন!
ফাগুনের রঙে হৃদয়ে জাগে তৃপ্তের বাসনা!
সকল জুটি ভাসে ভালোবাসার জোয়ারে
কেউ কেউ ভেসে যাই আসতে পারে না আর ফিরে।
ফাগুনের রঙে লাগুক মন!
জ্বলে উঠে ভালোবাসার আলোয়!
হৃদয়ের রাজ্যে সুখেরা
তাই গুনগুন করে গান গাই।
কার না ভালো লাগে!
ফাগুনের রঙে মিলেমিশে হতে একাকার,
মনের বসন্তের রং স্থায়ী !
তাইতো থেকে যায় নিঃশ্বাস যতক্ষণ বয়।