1. admin@mannanpresstv.com : admin :
অত্যাধুনিকতার ছোঁয়া -এম এ উদ্দীন বিশ্বাস আজু - মান্নান প্রেস টিভি
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

অত্যাধুনিকতার ছোঁয়া —-এম এ উদ্দীন বিশ্বাস আজু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ Time View
যেখানে রাত
সেখানেই হয় কাত,
ফুরিয়ে সকল বাত
ঠিকানা ছাড়া এইতো করি বাজি মাত।
এই দিনে ভাষার জন্য দিতে হয়েছিল রক্ত
শ্রদ্ধা নিবেদন করি আমরা তাদের ভক্ত,
সেই দিন তারা স্থান করে গেছেন শক্ত
বাংলা ভাষাকে চিরতরে করছে পাকাপোক্ত।
আজ আমরা একটি করি তাদের স্মরণ
যেন লুটিয়ে ধরতে তাদের চরণ,
অবাক লাগে একদিন দেখে এমন আচরণ
বিবেক হয়েছে বিলুপ্ত তাই করতে সাহস হয়না বারণ।
সকলেই এখন চাটুকারদের দলে
এমন আচরণ হচ্ছে শুধু তারই ফলে,
গলায় গলায় পিরিত নানান ছলে
আর্দশ ও একাগ্রতা কে বেমালুম ভুলে।
এসকল কিছুই হচ্ছে অত্যাধুনিকতার ছোঁয়া
উপর থেকে পড়ছে অশুভ শক্তির ছায়া,
নেই কোন মানুষের দেশের প্রতি মায়া
জনগণ আর জনগণ নেয় হয়েছে কাজের বুয়া বা আইয়া।
খালি পায়ে করছি প্রভাতফেরি
শুধু লোক দেখানো বাসায় ফিরতে দেরি,
অপসংস্কৃতির সকল ছবি গুলো ছাড়ি
অন্ধের মতো যেমন চলে রথ গাড়ি।
একুশ মানে শ্রদ্ধা একদিনের জন্য নয়
এই সত্য কথা কি কখনো বিশ্বাস হয়,
অশ্লীলতার নিকটে মনুষ্যত্ব হচ্ছে পরাজয়
যদিও ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে এসেছে বিজয়।
কেউ বলতো স্বামী দেশ কেউ বলছে বাবার
এরজন্য কি যুদ্ধ করতে হবে আবার,
জেনারেল ওসমানীর নাম মুখে আসে কার
একাত্তরে জীবন বাজী রেখে খোঁজ নিয়ে বেড়িয়েছেন সবার।
ভাংতে হয় নি তো কারাগার
বসে শুয়ে খেয়েছেন রাজকীয় খাবার,
তাদের কাছে কি মূল্য আছে আমজনতার
সব কিছুই নষ্ট করছে একদল চাটুকার।
যদিও লিপিবদ্ধ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আছে কি সেই স্বাধীনতা জনতার?
আজ সবকিছুই প্রশ্নবিদ্ধ হওয়ার দাবিদার
তবুও মুখ খুলে শব্দ করার ছিনিয়ে রেখেছে অধিকার।
নেই কোন জবাবদিহি করছে মন যা চাই
গণতন্ত্র আজ কোণঠাসা হয়ে নিয়েছে বিদায়,
নাস্তিক এর দল কলাকৌশলে স্বার্থ করছে আদায়
জনসাধারণের রক্ত করেছে অভিনব কায়দায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD