1. admin@mannanpresstv.com : admin :
ভালো নেই -অলোক নস্কর - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

ভালো নেই —-অলোক নস্কর

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২১ Time View
এক থেকে নব্ব‌ই হলাম
চোখের কোণে জল ,
ছোট বেলায় দিঘির জলে
তুলেছি শতদল ।
সরোবর আর দেখিনা
চারিদিকে রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
তখন ছিল শখের যাত্রা
হৈচৈ আর খেলা ,
পরের গাছের আম আমড়া
ফুরিয়ে যেত বেলা ।
খেলার মাঠ আর দেখিনা
মাঠের ধারে রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
গুরুজনের শাসন ছিল
প্রতিবাদ দিকে দিকে ,
সে সব এখন সব অতীত
সে সব আজ ফিকে ।
ছেলে মেয়ের হাতে মোবাইল
মোবাইলে রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
পাড়ার পুজো সবাই সবার
আনন্দে মাতোয়ারা ,
এখন সবাই যে যার
ঘুমিয়ে থাকে পাড়া ।
দেখা হলে কৃত্রিম হাসি
মানুষ করে রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
প্রাণের প্রিয় চিঠি ছিল
আকাশবাণীর গান ছিল ,
বাংলা ছবির প্রাণ ছিল
শাড়ি ধুতির মোহ ছিল ।
এখন উদ্ভট সব সাজ পোশাক
পোশাক নিয়ে রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
প্রতিযোগিতা আজ সব কিছুতে
সবাই সবার শত্রু ,
যে যেমন’ই হোকনা কেন
তখন ছিল মিত্র ।
আজ হয়েছে দেখানোর দিন
বাহ্যিক বড়‌ই রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
পিতা মাতার সেবা ছিল
একান্নবর্তী পরিবার ,
এখন মানুষ একা থাকে
ভাবনা শুধু কে-কার ।
এখন আছে বৃদ্ধাশ্রম
এই সমাজের রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
শিক্ষা ছিল শিক্ষক ছিল
এখন দুর্নীতির জাল ,
মান-হুঁশ হতে চায়না কেউ
টাকা করবার তাল ।
সব জায়গায় ঘুষের বড়ি
তোলা তোলার রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
রাজনীতিতে নেতা ছিল
অতীত এখন সে-সব ,
এখন সব নেতাই গাল খায়
ছুড়ে ফেল ওঠে রব ।
রাজনীতিতে বাঁচা মরা
দলের ভিতর রঙ্গ ,
ভালো নেই তুমি আমি
ভালো নেই বঙ্গ ।
*পবিত্র আলোর স্পর্শে জীবন হোক আনন্দময়*
রচনাকাল — 16.02.2024

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD