1. admin@mannanpresstv.com : admin :
জীবন গাড়ি -সিরাজুল ইসলাম মোল্লা - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

জীবন গাড়ি —সিরাজুল ইসলাম মোল্লা

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪২ Time View
তেল পানি ভরে দিছে গাড়ি ছেড়ে যাবে সুদূর অজানায়,
ব্রেক বিহীণ গাড়ি চলছে অজ্ঞাত বাড়ি,থামবে কোথায়!
নাই টিকেট নাই স্টেশন, শুধুই পথে পথে স্পিড ব্রেকার,
রিটার্ন টিকেটে এসেছে ধরায়,সময় হলে শেষ কারবার।
ষড়রিপুর চাকায় পঞ্চ ইন্দ্রিয়ের বডিতে চলে গো দুর্বার,
জ্ঞান বিবেকের মিটারে মন চালক চালায় গাড়ি সবার।
হয় তেল ফুরোবে নয় পানি শেষ হবে যেদিন ঐ গাড়ির,
সেদিন জানবে গন্তব্য তোমার, ঠিকানা তোমার বাড়ির।
পথ কোথাও প্রশস্ত কোথাও সরু, কোথাও সাঁকো-নদী,
দেখে শুনে ধ্যানে জ্ঞানে চালাতে হবে বিশ্বাসে নিরবধি।
খেয়ালি মননে চালাও যদি ইচ্ছে মতন তব জীবন গাড়ি,
লাইনচ্যুত হয়ে এক্সিডেন্ট বাঁধিয়ে যেতে হবে মহী ছাড়ি।
কারখানা হতে গ্যারেজ হয়ে পথ নির্দেশকে প্রতিক্ষারত,
জীবন গাড়ির প্রাণ বায়ু সচল ইঞ্জিনের মত সার্ভিসরত।
রিফ্রেশ বিহীন রিনিউ হীণ গাড়ি চলেছে যে যমের বাড়ি,
সময় হলেই মেয়াদ উত্তীর্ণ জীবন গাড়ি দিবে চির পাড়ি।
ভোলা মন অবুঝ মন ভাবুক মন, সময়ে ধরো স্টিয়ারিং,
বন্ধুর পথে অমনোযোগী হতেই খুলে যাবে যে বেয়ারিং।
ভগ্নদশা হতে গাড়ির গতি প্রকৃতি ঠিক হয়েও রয় ক্রান্তি,
ভুলে পাপ সাগরে পতিত জীবাত্মা খোঁজ মুক্তির শান্তি।
-০-

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD