1. admin@mannanpresstv.com : admin :
বাবা বলেছিল" -বৃষ্টি মিনা" - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বাবা বলেছিল” —বৃষ্টি মিনা”

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৯ Time View
বাবা বলেছিল যত চুপ ততো সুখ!
তাইতো কষ্ট পেলেও চুপ থাকি সুখের আশায়!
বাবার সেদিনের কথাটা হৃদয়ে এমন ভাবে লেগেছিল
তাইতো আজো সবকিছুতেই চুপ থাকি।
বাবা মিষ্টি হেসে বলেছিল
কেউ ব্যাথা দিলে চুপ থেকো!
তোমার নীরবতা তোমাকে জিতিয়ে দেবে
শেষ হাসিটা থাকবে তোমার জন্যই।
বাবা বলেছিল তুমি সহজ হও
কিন্তু কখনোই সস্তা নয়!
তোমার ভদ্রতাই হোক তোমার শক্তি
আর এগিয়ে যাও সফলতার শিখরে।
বাবা বলেছিল কথা বলার সময় যেন
মুখে থাকে মৃদু হাসি!
কোমল শব্দ রসে
সকলের মন যেন জয় করি।
বাবা বলেছিল তুমি মমতাময়ী হও
অসহায়ের মনের ভাষা বুঝতে!
দরদ মাখা পরশে
ভালোবাসাই ভরিয়ে দিতে।
বাবা বলেছিল ভালো মানুষ হও
ভাল কাজ করো!
ভাল থাকো আর সকলকে রাখো ভালো!
তবেই খুঁজে পাবে জীবনের প্রকৃত আলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD