প্রিয় ফুল গন্ধরাজ
তোমার সুবাস নিতে
বাগানে যায় রোজ রোজ
তুমি আমার প্রাণের
মন মাতানো সুগন্ধের
প্রিয় ফুল গন্ধরাজ।
তোমার প্রেমে আমি অন্ধ
তাই চোখ করে বন্ধ
নাক দিয়ে নেই তোমার গন্ধ
প্রিয় ফুল তুমি দেখতে নও মন্দ।
আমার প্রিয় রঙ তুমি
অপেক্ষায় থাকি তোমার
গন্ধের সুবাস নিতে বাগানে
কখন যাব তোমার সাথে
প্রেমের বাধনে বেধে নিতে
সারাদিন তোমার সাথে থাকতে।
সবুজ গাছের পাতার ফাকে
যখন তোমার কলি হয়।
সে কলি থেকে পরিপূর্ণ
সেই প্রিয় গন্ধরাজ ফুল হয়।
তোমার সুবাসে মাতোয়ারা হয়
প্রেমিক যুগল, যুগের পর যুগ
প্রিয় ফুল গন্ধরাজ তোমার
সাথে আমার আত্নার সংযোগ।