মনের আগুন কেউ দেখেনা
বনের আগুন সবাই দেখে
বেইলীরোডের আগুন লাগে
কাচ্ছি ভাইয়ের খাবার ঘরে।
খাবার খেতে গেলো যারা
আর ফিরলনা বাড়ি তারা
কেউ ঝলসে কয়লা হলো
কেউ বা আবার বার্ণ ইউনিটে।
আগুন হলো সর্বনাশা
লাগলে পরে ছাড়তে হয়
বাচার আশা।
কারো পুড়ে দোকানপাট
কারো পুড়ে দালানপাট।
সর্বনাশা আগুন তুমি
করো নৈরাশা।
আগুন তুমি পুড়ে ছাই করো মানুষের সপ্ন ভালোবাসা।
আগুন তুমি আর কতো
পুড়ানোর পর হবে ক্ষান্ত
কোন দিন মানুষ
তোমার থেকে হবে শান্ত।