ওগো মোর কল্পনার সারথি,
কি কর তুমি?
তুমি কি নিশি জাগা কৃষ্ণকলি?
রাত গভীরে জেগে থাকা চাঁদ,
পাবার আশে হলে নিশি পরী।
জ্যোছনার সাথে করো মিতালী।
জানো সখী?
আমি’ই সেই নিশি রাতের পরী।
এক্ষুনি আস,দু’জনে রজনী ভরে করি
কানাকানি হতে চাই প্রেমের অভিসারী।
ও গো প্রেয়সী?
হৃদ মন্দিরে হীরা পান্না মণিমুক্তা
অজস্র অলঙ্কারের কতো ছড়াছড়ি!
কিছু তার হউক তব,
কুড়িয়ে নিবে যদি;এক্ষুনি এসো?
মোর কাছে বস?
হাতে হাত রেখে জীবনের,
কিছু অব্যক্ত গল্পের কাব্যিকতা করি।