মামার বাড়ি — তাসলিমা আক্তার
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
-
২৩০
Time View
আয় ভাইয়েরা, আয় বোনেরা
মামার বাড়ি যায়
সারাদিন ঘুরি ফিরি
তাইরে নাইরে নাই।
মামা, মামী আদর করে
মন প্রাণ দিয়ে
নানা ভাই বাড়ি আসে
রসের হাড়ি নিয়ে।
মামার বাড়ির গাছের
যত কাচা, পাকা ফল
জাম,জামরুল, কতবেল
খাইতে করিনা ভুল
আতা, কাঠাল ও নারিকেল।
আরো আছে তাল, তরমুজ
কামরাঙা,বেল, পেয়ারা
এসব খেয়ে ভাই,বোনেরা
হয়ে যায় দিশেহারা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category