শিশির ভেজা ঘাসের মতোই
তোমার মনটি নরম!
সুরভীতে সাজানো তোমার হৃদয় অঙ্গন
হে রমণী তোমার হৃদয়ের বাসিন্দা হতে চাই।
সূর্যের আলোয় ঝলমলে স্বর্ণালী রোদ
চোখে এসে পড়ল!
হঠাৎই তাকাতে দেখি
এটা তোমারই রূপের ঝলক।
আমি তোমায় দেখে বিস্মিত
হে অপরূপা রুপালি!
আমি তোমার প্রেমে দেওয়ানা
তোমাতে আমি আটকাতে চাই।
তোমার বাঁকা চোখের চাউনিতে
প্রেমের সুগন্ধি আভাস!
আমাকে কম্পিত করেছে
আমি শিহরিত তোমার পরশে।
তোমার গুনগুন প্রেমের গান
আমাকে কাছে ডাকে!
তোমার রূপের ঝলকানিতে
দেখা যায় সমুদ্রের তলদেশেরও মাছ।
তোমার নরম হাতের কাঁকন
কানের ঝুমকো গলার হার
চলন বলন আর কথার ছন্দে
আমি বিমোহিত তোমার চুলের সুগন্ধে।