মায়ের মুচকি হাসি ঈদের চাঁদের মতো
মা তোমায় ভালোবাসি বুঝাবো তা কতো।
ঈদের চাঁদ তো আসে মা বছর ঘুরে ঘুরে
তুমি তো মা সেই কবে গেলে এলেনা আর ফিরে।
ঈদের দিনে জড়িয়ে ধরে দিতে আমার মুখে চুম
এখন তো মা আমার চোখে নেই তো আর ঘুম।
তুমি তো মা নেই কোথাও নেই ঈদের খুশি
কাকে আজ জড়িয়ে ধরে মাগো বলবো ভালোবাসি।
আজ কেন মা ঈদের দিন লাগেনা ঈদের মতো
চারিদিকে আজ বিষাদময় অশ্রু ঝরে অবিরত।
তুমিতো মা চলে গেছো আমায় ফেলে দূরে
আজ কেউ মা জড়িয়ে ধরেনা ভালোবাসি বলে।
ঈদের নামাজ পড়ে এসে ঘরে থাকি বসে
কেউ তো মা আজ করেনা আদর
একটু কাছে বসে।
বুক ফেটে মা কান্না আসে তোমার কথা ভাবি যখন
ঈদের দিনে ঈদ হয়না মা চোখের জলে ভাসি তখন।
ফুলের মতো মাগো তোমার হাসি মুখ
দেখলে আমার প্রাণ জুড়াইত
মনে লাগত সুখ।
মাগো তোমার জন্য আমি করি মোনাজাত
মহান আল্লাহ তায়ালা তোমার জন্য রাখেন যেন জান্নাত।