মানুষ তার প্রিয় মানুষকেই
নিজের মুল্যবান সময়টুকু দেয়
যখন দেখেছি আমার জন্য
তোমার কোন সময় নেই
বুঝেছি-
তোমার ভালোবাসার পারদ
ক্রমশই নিম্নমুখী।
অথচ –
অথচ দেখো, এ-ই আমি—
এ-ই আমিই দীর্ঘ দেড় যুগ ধরে
নিজের মুল্যবান সময়টুকু
শুধু তোমাকেই দিয়ে এসেছি
আমার প্রেম, আবেগ অনুভূতি দিয়ে
আগলে রেখেছি সর্বদাই।
একবারও ভাবিনি তারপর –
তারপর কি হবে??
আমার ভালোবাসার পারদ
সর্বদাই ছিল উর্ধ্বমুখী
নানান প্রতিকূলতায়ও কখনো
নিম্নমুখী হতে দেইনি আমি।
জীবনের সবটুকু দিয়ে শুধু
তোমাকেই চেয়েছি সবসময়
তোমার ভাবনায় অন্য কেউ
তা আমার জানা ছিল না
তবে – জেনেছি অনেক পরে
তা-ই তো ধীরে ধীরে নিজেকে
গুটিয়ে নিয়েছি অতি সঙ্গোপনে।
আমার ভালোবাসার পারদও
আজ শুন্যে এসে ঠেকেছে
কোন প্রত্যাশাও নেই আগের মতো
তবে – যে ক্ষত সৃষ্টি করেছো
বুকের অরণ্যে তা রয়ে যাবে
আমৃত্যু নিঃশব্দে নিরবে।