ভালোবাসি বলেই ভালোবাসি বলি না
অন্তরে আছ বলেই হাতে হাত রাখি না।
চারপাশে আছ মিশে আমার
তাইতো আর তোমায় খুঁজি না।
একাকি আমি জীবন ভুমে চলেছি অবিরত
তবুও কাছে পেতে কভুও ডাকি না।
ভাষাহীন ভাষা দিয়ে চঞ্চল করেছো আমায়
তাইতো কথার বোলে তোমায় বাঁধি না।
অনুভবে দখল নিয়েছো হৃদয় জমি
সম্মুখে তাই আর আর স্বপ্ন বুনি না।
আমি হয়েছি তোমারি চিরতরে
চাইনা তাই পেতে বাহুডোরে তোমারে।
ভালোবাসি বলেই ভালোবাসি বলি না
তুমিও বলবে এ আশাও করি না।