কিচ্ছু হবে না লক্ষ্যপূর্ণ, কিচ্ছু হবে না সাধন,
কিচ্ছু হবে না কারোর জীবন আদর্শ উন্নয়ন,
হবে না সমাজ রাষ্ট্রের নৈতিকতার অগ্রগতি,
যতক্ষণ না সত্য প্রতিষ্ঠা করো অন্তরে প্রতি।
শতশত মতবাদ প্রচারিত হবে প্রসারিত রবে,
দেখেই যাবে সত্য মিথ্যা বসবাস করছে ভবে,
সংখ্যাধিক্য মিথ্যার প্রভাবে চির সত্য ঘুমিয়ে,
সত্যের প্রয়োজনে সত্যালোক জ্বলন্ত হৃদয়ে।
যতক্ষণ না তোমার ভিতর বাহির এক হবে,
যতক্ষণ না তোমার মুখ বুক প্রাণ এক হবে,
যতক্ষণ না প্রকাশ্য অপ্রকাশ্যমর্ম এক হবে,
নিশ্চয় তা মিথ্যা আশ্রিত অসত্য হবে ভবে।
বেশ পোশাক চলনে ভাবতে পারো ধার্মিক,
সত্য বিনা আমি বলবো তুমিও বকধার্মিক,
সাধনার সাধনে ভাবতে পারো তুমি সাধক,
সত্য বিনা আমার কাছে তুমিও ভন্ডসাধক।
যতই লোক দেখানো ভজন করো যেই,
যেখানে সত্য নেই সেখানে কিছুই নেই,
স্রষ্টা সত্য, মৃত্যু সত্য, সত্যই মানব ধর্ম,
জীবনে কবিতার এটাই প্রতিপাদ্য মর্ম।
বারবার বলতে চাই বারবার বলে যাই,
সত্যের বিকল্প নাই সত্য কার্যকর চাই,
ঘরে বাহিরে শিক্ষালয় সত্যশিক্ষা চাই,
মিথ্যার প্রতিরোধ দণ্ডনীয় আইন চাই।
অগোচরে কোথায় কী লেখা আছে খোঁজ,
প্রতিধর্মের মূলে কে কী বলে শোনো-বোঝ,
করো জ্ঞান বিবেক দ্বারা সার্বিক বিশ্লেষণ,
করো নৈতিকতা হতে বিশ্বাস প্রতিস্থাপন।
মূল রেখে শিকড়ে বিশ্বাস আনে স্বার্থবাদ,
শিকড়ের টানাটানি বাড়াবাড়িতে মতবাদ,
মিথ্যা আশ্রয়-প্রশ্রয়ে মিথ্যা সত্য হয়ে লড়ে,
সত্যের অনুপস্থিতি মিথ্যা দানব হয়ে চড়ে।
সত্যের ধারক বাহক হতে সত্যের প্রচারক,
হতে হবে তোমায় আমায় সত্যের নির্ণয়ক,
আত্মশোধন আসবে যাই করো সত্য বলো,
যাই করো- সৎ কর্ম করো, সৎ পথে চলো।
অন্ধমত নয় প্ররোচিত নয় কোন মতবাদে,
হবো সত্যান্বেষী সত্যের সন্ধানে সত্যবাদে,
হও সত্যবাদী, অসত্য বর্জন করো অন্তরে,
জীবন গড় সত্যাদর্শে পাবে শক্তি সর্বস্তরে।