ইচ্ছে করে তোমায় দেখি
আমার দু’চোখ ভরে
আদর-মায়ায় জড়িয়ে রাখি
অতি যতন করে ।
ইচ্ছে করে তোমায় নিয়ে
দুর পাহাড়ে যাই হারিয়ে
সবুজ শ্যামল প্রকৃতির বুকে
নিজেদের মোরা দেই এলিয়ে।
আকাশ পানে তারা দেখি
চাঁদের জোছনায়
গল্প করি দু’জন মিলে
নির্জনে নিরালায় ।।
তোমায় নিয়ে ইচ্ছে করে
হারিয়ে যাই নীল সাগরে
প্রেমের খেলায় মেতে উঠি
ভেসে বেড়াই ঢেউয়ের ভেলায়,,
কলকল শব্দের ঝর্ণা ধারা
ডাকছে মোদের ইশারায়
প্রকৃতির রঙে রাঙিয়ে হৃদয়
চলো হারিয়ে যাই সুরের মূর্ছনায় ।।