সময় বয়ে যায়, কেটে যায় দিন
আমি হীন তুমি জানি হয়েছো রঙিন,
ফুল বাগিচায় কত ফুল ডাকে হাত ছানিতে
লুফে নেয় প্রেম-প্রীতি জীবন খেয়াতে।
রঙিন ভোমর তুমি নতুনত্বে চাকচিক্যের ভীড়ে,
খুঁজো সুখ রঙ্গশালার অন্দরমহল ঘিরে।
বিলিয়েছি জীবনের মধুময় দিন,
প্রথম যৌবন, মনের অজান্তে কোন খেয়ালের ভুলে হলেম তোমাতে বিলীন।
সময়ের ব্যবধানে এখন যে জন্ম জননী,
ভেবো দেখো একদিন সেও ছিলো রূপসী, সোহাগিনী।
প্রেমময় কত খুনঁসুটি, মধুময় দিবানিশি প্রহর,
হাজার স্বপ্নের ফুলবাহারে সাজিয়েছিনু বাসর।
ধীরে ধীরে দায়িত্বের বন্দীশালায় ক্লান্ত, শ্রান্ত দেহ নিথর
নিশি-দিন কাটে মোর, কবে কাটবে এ যন্ত্রণাক্লিষ্ট অপেক্ষার প্রহর।
কত দিন কেটে যায় অবজ্ঞা অবহেলায়,
আঁখিপাতে অশ্রু মোছে নিরবে আঁচল ছায়।
বেমালুম ভুলে সব রঙ্গমঞ্চেের রঙীন এ দুনিয়ায়,
আজ সুখ খুঁজো তুমি বুক জমিন পিষে,
অন্য বক্ষ পিঞ্জিরায়।
কত হাহাকার নিরব আর্তনাদ স্মৃতি মনে নিয়ে,
একদিন মোর নির্বাক দেহখানি সমাধিতে
মাটিতে যাবে মিশে।
আমি হীন তুমি সুখে আছো, সুখেই থেকো,
যদি কভু মনে পড়ে, মোর সমাধি পরে একটি আগরবাতি জ্বালিয়ে দিও।