তুমি নজরুল নেই তাতে ভুল
তোমার আশীর্বাদে,
মন থেকে তাই ছড়া লিখি ভাই
ছন্দ ও সুর সাধে !
জন্মেছ তুমি জন্মের পর
কতো না লিখেছ লেখা,
বিদ্রোহী মন চঞ্চল প্রান
জেলে ছিলে তুমি একা !
এখন তো সময় হাতেখড়ি নেই
টগবগ করে ফুটুক,
ঝান্ডা উড়াক অনিয়ম আর
অন্যায় ছুটে ছুটুক !
তোমার ছোঁয়ায় আমি হতে পারি
তোমারি মতন কেউ,
ছড়া দিয়ে আজ করি কুপকাত
তুলবো বিশাল ঢেউ !
বার বার তুমি ফিরে আসো কাছে
শুন্য আকাশে আছি,
শুন্যতা টুকু করো ভরপুর
আমাদের কাছাকাছি !!