রাখাল ছেলে —সৈয়দুল ইসলাম
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শুক্রবার, ২৪ মে, ২০২৪
-
২২১
Time View
রাখাল ছেলে রাখাল ছেলে
মাঠে তুমি যাও,
আষাঢ় মেঘে ঢাকছে আকাশ
সঙ্গে ছাতা নাও।
দমকা হাওয়া করবে ধাওয়া
কোথায় নেবে ঠাঁই?
বৃষ্টিপাতে সঙ্গী হবে
মাথার ছাতাটাই।
মেঘের ভেলা করছে খেলা
নীল আকাশের বুকে,
রোদ বৃষ্টি সঙ্গী তোমার
জীবন ভরা দুখে।
গরু মহিষ চরাও মাঠে
আঁধার সাঁঝের বেলা,
ঝড় বৃষ্টি বজ্রপাতেও
দায়িত্বে নেই হেলা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category