ঘূর্ণিঝড় রিমেল –মোঃ দেলোয়ার হোসেন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ২৯ মে, ২০২৪
-
১৮৬
Time View
আসছে ধেয়ে দমকা হাওয়া
সাগর থেকে উপকূল,
উতালপাতাল সাগর নদী
ঢেউয়ে ভাঙে নদীর কূল।
মাঝে মধ্যে আচমকা হয়
তিব্র হাওয়ায় গতিপথ,
জলোচ্ছ্বাসে গাছপালা সব
ছিন্ন ভিন্ন চলার রথ।
কালো মেঘে আকাশ ডাকা
ঝিরিঝিরি বৃষ্টি হয়,
জন জীবন বিপদ গস্ত
এমন দৃশ্য প্রাণে সয়।
বিপদ আপদ আসে যতো
মানুষেরই কর্ম ফল,
ভুলছে মানুষ খোদার বিধান
তাইতো হচ্ছে রসাতল।
রহম করো ওহে প্রভু
এমন দুর্যোগ পরিবেশ,
উপকূলের মানুষ গুলোর
ঘূর্ণিঝড়ে জীবন শেষ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category