আমিও একদিন মেহমান হয়েছিলাম
তোমার মেহমান খানায়
অনেক খুঁজে খুঁজে বের করেছিলাম
তোমার বৈঠক খানা।
নিজের হাতে বাদাম কুঁচি দিয়ে
পায়েস রান্না করে নিয়ে ছিলাম
তোমার জন্য।
ইচ্ছে ছিল তুমি খাবে আর
আমি মন ভরে দেখবো
আরো ইচ্ছে ছিল তোমার সাথে
দুপুরের খাবার খাবো
তোমাকে বলেছিলাম সে কথা,
যখন তোমার বৈঠক খানায়
বসেছিলাম বেলা প্রায় তিনটে।
প্রচন্ড খিদেয় আমার পেট
চিনচিন করে ব্যাথা করছিল
কিন্তু সেদিকে তোমার বিন্দুমাত্র
খেয়াল ছিল না।
আজকে তোমার মেহমান খানায়
অনেকেই মেহমান হচ্ছে
তোমার আতিথিয়েতায় মুগ্ধ হচ্ছে
তবে কি আমি সেদিন অনাহুত ছিলাম?
অযাচিত ভাবে ঢুকে ছিলাম
তোমার ঐ মেহমান খানায়?
যা তোমার পছন্দ ছিল না
বড্ড জানতে ইচ্ছে করছে।