1. admin@mannanpresstv.com : admin :
ভালোবাসার পাগলামি -মুহসিনা খানম - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

ভালোবাসার পাগলামি –মুহসিনা খানম

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৯৩ Time View
গন্ধরাজ ফুলের গাছটা ফুলেফুলে ভরে উঠলেই
তুমি একটা চাঁদ ঝুলিয়ে দাও ঠিক মাথার উপর,
আর আমি জ্যোৎস্না জলের স্রোতে
সাঁতার কেটেকেটে পাগল হয়ে যাই,
কোনটা রেখে কোনটাতে জড়াই,
তোমার ভালোবাসা এমনই কৌশলী!
তুমি ঠিক দাঁড়িয়ে থাক পিছনেই!
তোমার সে মোহনীয় হাসি,
সে রহস্য আমি অনুভব করি,
আমার সাথেই তোমার চলে খেলা
তার নেই কোনো বেলা অবেলা!
প্রচণ্ড হতাশার বড়বড় হিমশৈলগুলো যখন আমাকে চেপে রাখে,
তুমি আমাকে জরায়ুতে থাকা শিশুর মত ওম দাও,
হাই ভোল্টেজ বয়লারে আমার হৃৎপিণ্ড যখন লোহার মত গলে স্বচ্ছ পানির ধারার মত বয়ে যায়,
আর নমরূদের বাহিনী সেখানে উলঙ্গ পতিতা নাচায়,
দেশ সেরা পালোয়ান তাতে বাতাস দেয়
তুমি তখন আমাকে জড়িয়ে ধর কবিতার শীতলতায়!
আমি সব বুঝি,
এ তোমার ভালোবাসার পাগলামি,
তাইতো শুধু তোমার প্রেমেই পাগল আমি!
চোখের সামনে নকল হিরে
হলো নাহয় আসল হিরে!
তোমার প্রেমের চেয়ে দামী?
(০৪/০৬/২০২৪
বাদ ফজর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD