কানামাছি খেলা –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
-
১৮৮
Time View
কানামাছি প্রিয় খেলা
চক্ষু পেঁধে তাড়া!
বিকেল হলে ধানের ক্ষেতে
লুকোচুরি সারা।
ছেলে মেয়ে জড়ো হয়ে
দল বেধেছে মাঠে,
দুটি দলে ভাগ হয়েছে
স্বপ্ন নদীর ঘাটে।
বন্ধু মহল মাঠের মাঝে
চোখ বেঁধেছে আমায়,
আয় তোরা আয় ছু দিয়ে যা
ধরবে না হয় জামায়!
গ্রামের মাঠে ছুটে চলা
ভেসে গেলো ভেলা!
মনে পরে স্মৃতি মাখা
কানামাছির খেলা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category