1. admin@mannanpresstv.com : admin :
রুটি ওয়ালা - নাজমুল ইসলাম রাজু - মান্নান প্রেস টিভি
রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

রুটি ওয়ালা – নাজমুল ইসলাম রাজু

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৫২ Time View
ইমাম আহমদ ইবনে হাম্বল তীব্র শীতের রাতে
পথিক ছিলেন দূরের পথের কেউ ছিলোনা সাথে ।
ক্লান্ত হয়ে শরীর গেলেন মসজিদের ও মাঝে
কাটবে হেথা রাতটি আজি ভাবনা সকাল কাজে ।
পড়তে শুরু করেন হাদীস একটু সেথা হেলে
এমন সময় এক দারোয়ান বল্লো কেবা এলে ?
নয়তো যাপন এখানে রাত জানায় ঝাঁজের বেশে
যাও বেরিয়ে ভাবটা ত্বরা নয় কিবা হয় শেষে !
চল্লো কিছু সেই অনুনয় কাজ হলোনা কোনো
বাইরে যেয়ে একজনা রে- বল্লো ভাইটি শোনো ?
তোমার চুলার আগুন তাপে কাটাই যদি বসে
বলবে কিছু আমায় তুমি বদনামের ঐ দোষে ?
বল্লো যুবক সু-স্বাগতম কিইবা আমার ক্ষতি ?
পোহালে কি অগ্নি তাপের কম হয়ে যায় জ্যোতি ?
অভয় পেয়ে বসেন পথিক তার চুলাটির পাশে
করেন শুরু হাদীস পড়া আবার মনের আশে ।
গড়ছে রুটি পড়ছে যুবক আসতাগফিরুল্লাহ ঠোঁটে
আটার খামি ডলছে বেলন ভুলছেনা ঠোঁট মোটে !
হাতটি দিয়ে চুলার ভিতরআনছে রুটি তুলে
নিচ্ছে টাকা ক্রেতার ঠিকি যাচ্ছেনা তাও ভুলে !
এমনি এমন পড়তে দেখে অবাক হয়ে তারে !
জিজ্ঞাসিলো পথিক একই পড়ছো বারে বারে ?
বল্লো তখন ঐ যুবকে মুজতা ঝুবুত দাওয়া
এই আমলের বরকতে মোর সত্যি দোয়ার পাওয়া ।
বলছে কিযে ভাবছে হাম্বল এই দোকানি আজি ?
সব দোয়া তার হচ্ছে কবুল কোন সে কাজের কাজি !
বলে আবার ঐ যুবকে সত্যি বলছি আমি
এই জীবনে সব দোয়া মোর পুরান অন্তর্যামী ।
তবে আমার একটি দোয়া হয়নি পূরণ শুধু
না পুরা সে দোয়ার কারণ শূন্য উত্তর ধুধু ।
সব দোয়া যার হলো কবুল একটি শুধু বাকী
জানতে চেয়ে ইমাম হাম্বল কৌতূহলি আঁখি ।
বলবে আমায় কি সে দোয়া বাকী পূরণ হতে ?
বল্লো যুবক শুনছি আমি ভুবন সবার মতে !
শ্রেষ্ঠ জ্ঞানে আল্লাহ্ ভক্ত ইমাম হাম্বল ভবে
দেখতে তারে চেয়ে দোয়া পুরায়নি সাধ রবে !
পেলে কভু দেখা তারই ধরবো একটু হাতে
আঁকবো চুমু কপালটিতে মন জুড়াবে তাতে ।
শুনে হাম্বল চুপ থাকিবে আর বা কেমন করে ?
কান্না ভেজা কন্ঠে বলে শোনো যুবক ওরে !
এই দোয়াটাও কবুল তোমার আজকে আল্লার দানে
তোমার চাওয়ার সেই মানুষ-ই হাজির তোমার পানে ।
আমি তো সেই ইমাম হাম্বল তোমার শ্রুত কানে
দেখতে যারে দোয়া তোমার আল্লাহ পাকের শানে ।
তখন যুবক বিস্ময়েতে মুহাদ্দিসের হাতে
হাত রাখিয়া চুম্বিলো ঢেউ অশ্রু আঁখির পাতে ।
***

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD