সেই দুঃখে সমাজ হয়ে গেছে নষ্টা।
ভিতরে মাকাল উপরে সাজের বাহার।
কোথায় পাওয়া যাবে, একটা ভালো মন,
খুঁজে খুঁজে ক্লান্ত সবার মন
সব অসুখী মানুষ, চোখের সামনে করে ঘোরাফেরা ।
কেন তৈরি হয় না, মানুষ চেনার মেশিন !
যে খুন করে, তাঁকেই করা উচিৎ পোস্টমর্টেম!
অথচ যে খুন হয়েছে , তাঁকে করা হয়
আবারো ক্ষত বিক্ষত করে পোস্টমর্টেম।
জীবন দিয়েও পায়না রেহাই
এ কেমন বিচার!
চাঁদ, তারা, সূর্য আজ সব’ই হাতের মুঠোয়!
তৈরি হয়েছে মানুষ বানানোর মেশিন!
তবু কেন তৈরি হয়না, মানুষ চিনবার মেশিন !
নাকি ইচ্ছে করে চায় না মানুষ,
মানুষ চিনতে! হয়তো
মানুষ চায় না, নিজের এ-তো ভুল ভ্রান্তি__
মেশিনের আয়নায় নিজের চোখে দেখতে।