তুমি নামের শব্দটা আমার পরানে
সংযোজন হওয়ার পর থেকে আমি উন্মাদ,
কিন্ত তোমার সমস্ত চিন্তা, প্রতিটি শব্দের ভাঁজ –
অস্থির মনের ভাব প্রকাশ করে আমি বিহীন।
তোমার প্রতিটি সিদ্ধান্ত আমি বিহীন,
তুমি ভাবছো-
আমাকে নিয়ে তোমার জীবন মলিন?
তুমি ভাবছো –
আমাকে ছাড়া তোমার জীবন হবে রঙিন।
কিন্তু তুমিতো বুঝতেই পারোনা-
তুমি আসলেই অস্থির।
তোমার মধ্যে জেগে থাকা অন্তরাত্মা
ভুলের মধ্যেই স্থির।
আর আমি চিন্তার শহর ছেড়ে দিয়ে
স্থির মনে তোমায় ভাবছি –
আসলেই কি তুমি অস্থির?