1. admin@mannanpresstv.com : admin :
স্বপ্ন বাস্তবায়নে সুযোগ চাই  - কাজী নাছিমা সাথী - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

স্বপ্ন বাস্তবায়নে সুযোগ চাই  – কাজী নাছিমা সাথী

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ১৪৬ Time View
নারী-পুরুষ যা ই হোক, আমরা মানুষ
আর- মানুষ মাত্রই কিছু স্বপ্ন থাকে,,
নিজ পরিচয়ে পরিচিত হবার ,,
আর্থ-সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হবার,,
পারিবারিক সুখ স্বাচ্চন্দ্য ফিরিয়ে আনার ।
স্বপ্ন থাকে,,,
ভালবাসার মানুষকে নিয়ে সুখী হবার ””
পারিবারিক প্রীতি-বন্ধন ও শান্তি বজায় রাখার ””
পরিবার ও সমাজে মাথা উঁচু করে দাঁড়াবার ।
আমাদের স্বপ্ন বাস্তবায়নে সুযোগ চাই
উৎসাহ-অনুপ্রেরণা আর ভালবাসা চাই ,,,
ঘুমন্ত শক্তি জাগ্রত করার সুযোগ চাই ।।
আমরা নির্দিষ্ট গন্ডির মধ্যে বন্দী না থেকে ,,
সারা পৃথিবীর বুকে চষে বেড়াতে চাই
উন্মুক্ত আকাশে বিচরণ করতে চাই ।
সকল ব্যর্থতার গ্লানি মুছিয়ে দিয়ে ,,
নিজেকে বিকশিত করার সুযোগ চাই ,,,
দেশ ও সমাজ উন্নয়নে ভুমিকা রাখতে চাই ।
চাই শিক্ষক্ষেত্রে আর কর্মক্ষেত্রে নিরাপত্তা
চাই প্রতিকুল পরিবেশ আর সহমর্মিতা
চাই আমরা মানুষের মতো মানুষ হতে
চাই সকলের আন্তরিক সহযোগিতা।
চাই পারস্পরিক সমঝোতা
ইতিহাস গড়তে আর নতুনত্ব সৃষ্টিতে
চাই উন্নত প্রযুক্তি সমেত কর্ম দক্ষতা
চাই মাথা উঁচু করে দাঁড়াবার যোগ্যতা ।
আমার শিক্ষা অর্জনে, আমার কর্ম ক্ষেত্রে
আমার সংসারে, আমার জীবনে ,,,
সিদ্ধান্ত নেয়ার সুযোগ চাই ।।
আমার স্বপ্ন বাস্তবায়নে চাই –
নিরাপত্তা আর সুস্থ্য পরিবেশ,,
চাই উৎসাহ-অনুপ্রেরণা আর বিশ্বাস ।
আমার স্বপ্ন আমি ই বাস্তবায়ন করতে চাই
এই সভ্যতা বিনির্মাণে ভুমিকা রাখতে চাই
আমি আমার মতো করে ই- বাঁচতে চাই ।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD