কোরবানি দেবো বিলিয়ে –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শুক্রবার, ১৪ জুন, ২০২৪
-
১৫৩
Time View
কোরবানি করি সাত ভাগে
মিলেমিশে সবে,
আমল নিয়ত ঠিক রেখে সব
পশু জবাই হবে।
ছেলে বলে লাল গরু চাই
মেয়ে বলে সাদা,
আম্মা বলে কালো হলে
কিনতে নেইকো বাধা।
গরিব, স্বজন, নিজের ভাগের
সমান সমান রবে,
তিনটি ভাগে দান করিলে
আল্লাহ খুশি তবে।
ঈদের খুশি সবার ভিতর
বিলিয়ে দিতে চাই,
ঈদুল আযহার নামাজ শেষে
কুরবানী করব ভাই।
প্রিয় বস্তু বিলিয়ে দেই
কোরআন হাদিস মতে,
পরপারে নাজাত পাব
কবর আজাব হতে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category