আমি আগে কি ছিলাম “”এখন কি হইলাম””
আবার পরে কি হইবো–
জানতে চেয়ে তার বিচারে”” পড়তে চাইনা হাতকড়া
সে আমায় দিবে শেষে—
ইবলিশের আসামী বানাইয়া।।
ইচ্ছে মতো বিচার কইরা”” দিবে তার জেলখানায় ঢুকাইয়া “”
সই গো আমি তার পিরিতের মরা”” ইচ্ছেমত করি নড়াচড়া””
কি লাভ হবে ত্রিভুবনে “”তার বিচার চাহিয়া।
সে আমায় দিবে শেষে —
ইবলিশের আসামী বানাইয়া।।
আমি নতজানু হইয়া””হুজুর হুজুর করিয়া”””
ভালো থাকতে চলি “”” তার মন যুগাইয়া “””
সে আমায় দিবে শেষে —-
ইবলিশের আসামী বানাইয়া।।