প্রথম প্রেম –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ২৬ জুন, ২০২৪
-
১৭৬
Time View
বৃষ্টি ভেজা দিনটি ছিল
গর্জন আকাশ ভারি,
দাওয়াত ছিল জন্মদিনের
এলাম তাহার বাড়ি।
কারেন্ট আসে চলে যায় যে
মোমের আলোয় রেখা,
প্রথম দেখায় প্রেমে পরি
অবাক চোখে দেখা।
রংটি তাহার হলুদ বর্ণ
হুর পরীদের চোখ যে,
পড়লো শাড়ি ডোরাকাটা
সদ্য প্রেমের মন যে।
উক্ত বয়স চাহো নিতে
পলক পরে না যে,
ঘুম আসে না স্বয়ং পাতে
সকাল সন্ধ্যা সাজে।
চোখ বুঝিলে দেখতে পাই যে
মিষ্টি হাসিমুখে!
তৃপ্তি রূপের ঢেকুর তুলে
আছি মহা সুখে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category