শুনেন শুনেন দেশবাসী শুনেন দিয়া মন
আজব এক ছাগলের কথা করিব বর্ণনঃ
বলি ভাইরে ভাই—
ও বলি ভাইরে ভাই, বলে যাই আজব এক কাহিনী,
ছাগলেরও তেলেসমাতি আগে শুনছেন নি? ভাইরে শুনে যান—
ও ভাইরে শুনে যান, আজব একখান
ছাগলেরও কথা
যেই ছাগলে ঘুরাই দিছে বেবাক লোকের মাথা, ছাগলের রং লাল।
ও ছাগলের রং লাল, পা চারখান লম্বা একটা লেজ
সেই ছাগলের দামে ভাইরে আছে ভীষণ তেজ, দাম লক্ষ টাকা।
লক্ষ টাকায় দাম হাঁকায় সাদেক এগ্রো ভাই
ধনীর এক দুলাল কিনে,যার বাপের টাকার অভাব নাই, নাম ইফাদ রহমান
ইফাদ রহমান পোলা একখান করলো একি কারবার
সারা দেশে জাহির করলো, সম্পদ কতো বাবা-র, মানুষ জেনে গেলো।
মানুষ জেনে গেলো, তাই কি করলো মতিউর রহমান
পোলারে অস্বীকার করে, করলো প্রত্যাখান, তা-ই তো পোলায় কান্দে
তাই তো পোলায় কান্দে মনের দুঃখে
বাপরে দিয়ে আড়ি
মায়েরে সাথে নিয়ে বিদেশে দেয় পাড়ি,
এবার জনগণ কয়।
এবার জনগণ কয়, কি করে হয় এতো সম্পদ ভাই,
বৈধ পথে এতো সম্পদ করার উপায় নাই , কেন প্রশাসন চুপ?
কেন প্রশাসন চুপ, যতো রব উঠে চারিদিকে
মতিউরের বিচার হবে, দেখবো নি ভাই চোখে, আমার আজব এদেশ।
আমার আজব এদেশ, কত দরবেশ দিয়া গেল পাড়ি
জনগণের টাকা লুটে করে বাড়ি গাড়ি
মরি হায়রে হায়।
মরি হায়রে হায়
কি উপায়, জনগন হইল পাগল
কোটি টাকার বাগান খাইল দুই টাকার ছাগল
ভাইরে দুই টাকার ছাগল।।