প্রথমে সাদা তারপর সোনালী, সবুজ, লালনীল আরও কত- রং জীবনটা এমনই সময়ের কালক্রমে নদীর জলের মতো- ঢেউয়ে পর ঢেউয়ে মিশে অনেক রং খেলা করে!
স্বপ্নের চুড়ায় অনেকে ঠাঁই পায় আবার অনেকে তার চৌকাঠ পেরুতে পারেনা।
কারো মনে হাজার রংয়ের দোল খায় অনেকটা কচুরিপানা, কৃষ্ণচুড়া, নানারকম গোলাপের মতো কোমল চাওয়া পাওয়ায়,
কারো কারো মনে আলো আঁধার অথবা ধূসর ছাপের বন্যা বয়।
এইতো জীবন কখনো আনন্দের রং কখনো কষ্টের রং
কখনো কখনো একঘেয়ে আরাম আয়েশ সুখ দুঃখ কিছুই নেই-
এটাকে কি মাঝামাঝি বলে না একরোখা বলে ঠিক বুঝি না!
জ্ঞানী মানব বলে চলে যায় একরকম এর কোনো রং নেই ফ্যাকাশে বর্ণহীন।
জীবনের রং মিলাতে গেলে বড় হতাশ হতে হয় নিশাচর- পাখি হয়ে রাতের পর রাত পাড়ি দিলেও এর কোনো রং মিলানো যায় না-
কেননা সময় বড় ভয়ংকর সময়ের রং ধরে রাখা যায় না তাই জীবনের রং বদলে বদলে যায় বলে, এক নিয়মের নয় বলে, জীবনের নিদিষ্ট কোনো রং হয় না ।
বারবারই মন বলে রং কি জীবন পাল্টাতে পারে জীবনই তো রং পাল্টায়।
আজ রংয়ের সংমিশ্রণ করতে গিয়ে নীতুল গভীর ভাবনায় পড়ে গেলো!
জল রংয়ের কাছাকাছি জীবনটা যখন যে পাত্রে তখন সে রূপ ধরে!
আহারে জীবন বিচিত্র তোর খেলা চলছে সে মেলা
মন আকাশটায় মেঘ ভাসে মেঘলা ঢেউয়ের ভেলা।
সব কিছু ঘিরে ভালোলাগা না ভালোলাগার আজব রংয়ের পিপাসা
এতো রংয়ের প্রেম আবেদনের ফলে জেগে আছে মনে নেশা।