কুয়াশার বৃষ্টি –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
-
১৪৪
Time View
বৃষ্টি হচ্ছে ঝড় প্রভা
কুয়াশাতে হানা,
বর্ষা নিঝুম আষাঢ় কালে
বাহির যেতে মানা।
বজ্রপাতে শিলা বৃষ্টি
সাদাকালো রবি,
মুষলধারে পরছে সদা
ঝাপসা কাঁচের ছবি।
প্রজননের নতুন শপথ
রহমতের বৃষ্টি,
চলো নদে স্রোতে যেন
রূপেমাখা দৃষ্টি।
নদী নালা ঝর্ণাধারা
আকাশ ঘন ধোঁয়া,
সূর্যি মামা লুকায় আছে
বর্ষা প্রাণের ছোঁয়া।
Please Share This Post in Your Social Media
More News Of This Category