কারো জন্য অপেক্ষা করে না
টিকটিক করে চলে
ঘড়ির সেকেন্ড,মিনিট ঘন্টার
কাটা চলে ব্যাটারির বলে।
ঘড়ির কাটা থামেনা কারো কথায়
অপেক্ষা করে বসে থাকে না
ঘরে বাহিরে হাটে মাঠে
পথে -প্রান্তরে।
অপেক্ষা করে প্রিয়জন
থাকে কত প্রয়োজন
হয় কত শত আয়োজন
থাকে নানারকম ভোজন।
অপেক্ষা করে কেউ
আল্লাহ দিদারের আশায়
কেউ দিদার পাই প্রথম জীবনে
কেউ দিদার পাই মধ্যজীবনে
কেউ পাই শেষ জীবন দশায়।