1. admin@mannanpresstv.com : admin :
স্পর্শহীনতার শোক -শামীমা খালিদ শাম্মী  - মান্নান প্রেস টিভি
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

স্পর্শহীনতার শোক –শামীমা খালিদ শাম্মী 

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১৪৪ Time View
তোমায় ছোঁয়ার ইচ্ছে জাগে মনে
তবুও ছুতে পারিনা, অস্পর্শীই রয়ে যাও,
তুমি বাস করো না ছোঁয়ার দুরত্বে
চাইলেও যে আজ ছুঁতে মানা।
তোমাকে ছুঁতে পারবনা জেনেও
ব্যকুল হয়ে দু’হাত বাড়াই আনমনে,
শূন্য রিক্ত হাতে ফিরে আসি বারবার
তবুও হাত বাড়াই যদি স্পর্শ পাই।
তবুও চাই একবার স্পর্শ হোক
কাছে গিয়ে আলতো হাত রাখি,
সারা শব্দহীন সাক্ষাৎ নিস্তব্ধ চোখে
ইশারায় হোক অগোছালো প্রেম কথা।
স্পর্শের আকুলতায় প্রতিক্ষিত চিত্ত
গুনে যায় অপেক্ষার প্রহর,
মৃত্যু আমায় স্পর্শ করার আগে
আমি তোমায় স্পর্শ করতে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD