অযথা —আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বুধবার, ৩১ জুলাই, ২০২৪
-
১৮২
Time View
অযথা নিয়ে কথা হয়
অন্যের যুক্তি টানে,
পন্ডিত মশাই ব্যাখ্যা দেখায়
মহাজগৎ জানে।
রক্ত আজি হিংসার কড়া
শত্রু যেন ঘরে,
জঙ্গলের সব আচার রীতি
মনে লালন করে।
তাহার নেশা নিজে বিভোর
শমসের কথাই সেরা,
তর্কে একজন বীর সেনানি
জর্জ উকিলের জেরা।
মিশন পোকা সবাই বোকা
বাক্যা শুধুই প্রলব!
পরজীবি ফুলের ঘ্রানে
রাঙ্গিয়েছে ক্বলব।
Please Share This Post in Your Social Media
More News Of This Category