ঘাতপ্রতিঘাত ধন্দ হিংসা বিদ্বেষ চাইনা
এদেশ মা মাটি কোমল শিশু সবাই ভালো থাকুক,
শান্তিতে যেন হয় দিনযাপন আর মৃত্যু চাইনা
আপনজন নিয়ে নিরাপদে সকলেই স্বাধীন থাকুক।
মায়ের একটি সন্তানও যেন আর কষ্ট না পায়
কোনো মানুষ যেন সর্বহারা না হয়,
শোকের বিলাপ শুনতে এ মন আর চায়না
যা ঘটলে, দেখলে, শুনলে হৃদয়ে রক্তক্ষরণ হয়।
এসো সকলে মিলেমিশে চলি এই শপথ করি
বাংলার মাটি যেন আর রক্তাক্ত না হয় এ যে মায়েরই দেহ,
জ্ঞানের মশাল জ্বেলে শান্ত করি ওরা যে দিক হারা পথিক
আমরা ভাই ভাই রক্ত ঝরলে শান্তি পায়না কেহ।
মা তো সকলের মা মায়ের মনটা বড় ছটফট করে
এসো সব ভুলে এক হই মায়েদের শান্তি দেই,
সন্তান হারানো মায়ের দহন আর যেন না বাড়ে
সম্মুখে এমন করলে কলঙ্কিত হবে সেই।