দখলদারি –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
-
১৪৮
Time View
ক্ষান্ত হল নৌকা বাই
দুলছে ধানের শীষে,
ভূমিদস্যু, দখলদারি
ওত পেতেছে বিষে।
জামাত ঘেরা লাঙ্গল কাঁধে
শত দলের হানা,
সুযোগ বুঝে পরজীবী
ফন্দি তাদের জানা।
সমন্বয়ের আজান শুনে
সৈন্য সাজে রানী,
চারিপাশে মুখোশধারী
ভেসে আসে ধ্বনি।
বিচ্ছু সাপেরা আনাগোনা
নাচ্ছে তাধিন তানা,
অবুঝ প্রাণী ধরে এনে
রমরমা সেই খানা।
Please Share This Post in Your Social Media
More News Of This Category