শুদ্ধ করি –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
-
১৭৫
Time View
লাল সবুজের চিত্রা ভূমি
রক্ত ভেজা মাটি,
সবুজ যেন রঙিন লালে
শত্রুর ছিল ঘাঁটি।
লাগাম ছাড়া পণ্যের দুয়ার
ক্রেতা অন্ধ বোকা,
সুযোগ পেয়ে হায়না গুলো
দিচ্ছে এখন ধোঁকা।
হত্যা গুজব ঘরে বাহির
নিশ্চুপ কাঁদে মনে,
অসাধু ওই পন্থাধারী
শুদ্ধ করি ক্ষণে।
মাখলুকাতের সেরা মানব
দূষিত যে বায়ু!
সেলাই যখন বুদ্ধি বিবেক
ক্ষনিকেরই আয়ু।
Please Share This Post in Your Social Media
More News Of This Category