1. admin@mannanpresstv.com : admin :
শেষ স্বপ্নের আরাধনা - মাহাবুব আহমেদ - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শেষ স্বপ্নের আরাধনা — মাহাবুব আহমেদ

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ১৪০ Time View
আমি আরও কিছুদিন বাঁচতে চাই,
জীবন তরীতে ভেসে কেমন তৃষ্ণা জাগে!
চোখে দেখি শত স্বপ্ন, অনন্তের পথে,
মৃত্যুর আড়ালে থেকে কত সূর্য উঠবে।
আমি আরও কিছুদিন বাঁচতে চাই,
প্রেমের পরশে ভরা দিন রাতের মাঝে।
যেখানে আলো ছড়ায় সৃষ্টির আহ্বান,
গানে গানে মিশে যায় বর্ণিল আকাশ।
শরতের স্নিগ্ধ হাওয়ায় দোলা লাগে মনে,
আরও কিছুদিন বাঁচতে চাই এই ধরায়।
শিশিরের নূপুর ধ্বনি বাজে পায়ে নীরবে,
আমি জানি সেই সুরে বাঁধা আছে প্রার্থনা।
যেখানে বসন্ত আসে মুকুলে মধু মাখা,
সেখানে বাঁচতে চাই এক মধুর স্বপ্নে।
তুমি আমার পাশে থেকো, এই পথ চলায়,
আমি আর কটা দিন বাঁচতে চাই এই ভালোবেসে।
গ্রীষ্মের খর রোদ্দুরে একাকী দুঃখে,
আমি যেন খুঁজে পাই তোমার স্পর্শে সুখ।
বৃষ্টির জলধারায় ভিজে যায় মন,
আমি চাই সেই সময়, এই প্রেমের বন্ধন।
আমি চাই তুমি থেকো, সময় থেমে যাক,
আমি আরও কিছুদিন বাঁচতে চাই এই ছন্দে।
প্রাণের প্রতিটি কোণায় ছড়িয়ে থাকো তুমি,
আমার নিশ্বাসে বাজুক তোমার সুরের গান।
অন্ধকার রাতের বুকে চাঁদের আলো ঢালে,
আমি জানি, এই আলো আমার জীবনভর।
তুমি এসো, সেই আলোয় থাকুক তোমার ছায়া,
আমি আরও কিছুদিন বাঁচতে চাই ভালোবাসার মায়ায়।
আমি আরও কিছুদিন বাঁচতে চাই নির্ভয়ে,
প্রতিটি মুহূর্তে তুমি, আমি ভালোবেসে।
এই জীবনের যত বাঁধন, তোমার সঙ্গে মুক্তি,
আমি জানি, এই পথের শেষে থাকবে আলো।
এই পৃথিবীর বুকে, যতদিন বাঁচব আমি,
তোমার আদর্শ নিয়ে থাকব আমি বেঁচে।
তোমার ভালোবাসায় বাঁধা থাকুক হৃদয়,
আমি আরও কিছুদিন বাঁচতে চাই, তোমার ছায়া তলে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD