1. admin@mannanpresstv.com : admin :
হে কবি!! -মুক্তা পারভীন - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

হে কবি!! –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ১৭০ Time View
তুমি কাউকে অনুসরণ করোনি
কাউকে অনুকরণ করোনি
নিজের বোধ থেকে
নিজের ছন্দে কবিতার মতো
সাজিয়ে ছিলে এ-ই দেশকে।
তুমিই প্রথম মুক্তির বাণী শুনিয়েছিলে
স্বাধীনতা প্রিয় এ-ই জাতিকে।
পরাধীনতার শৃঙ্খল ভেঙে
শোষিত বঞ্চিত জাতিকে
উপহার দিতে চেয়েছিলে
নতুন স্বপ্নের নতুন এক দেশ।
হায়েনারা তোমাকে বেশি দূর এগুতে দেয়নি
তারা বুঝেছিল তুমি থাকলে এদেশের মানুষ মুক্তির স্বাদ পাবে
স্বচ্ছতার নির্যাস উপভোগ করবে।
তাই তো মাঝ পথেই থামিয়ে দিয়ে ছিল
তোমার চির যৌবনকে।
আজ তোমার প্রিয় মাতৃভূমি
লুটেরাদের দখলে করায়ত্তে
ওরা ইচ্ছে মতো লুটেপুটে খাচ্ছে
যে যার মতো চারদিক থেকে।
নিপীড়নীত বঞ্চিত মানুষগুলো
আরো নিপীড়নীত বঞ্চিত হচ্ছে
তুমি থাকলে হয়তো এমনটা হতোনা
তাই এ জাতি কৃতজ্ঞ চিত্তে
তোমায় স্বরণ করে এ-ই দিনে।
তুমি জাগ্রত, তুমি মহানায়ক
তুমি পথ প্রদর্শক এ জাতির
তুমি বেঁচে থাকবে হাজার বছর
আমাদের চিন্তা চেতনায় মনে মননে
এ-ই বাংলার সবুজে শ্যামলে
এ-ই বাংলার ধানের শীষে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD