বন্ধু আমার –রুনা লায়লা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
-
১৯৩
Time View
চা কফিরই আড্ডা
হোক না সেটা জীর্ণ কুঠির
বনানী বা বাড্ডা।
মনে জমা যতো কথা
বন্দী হয়ে রয়
বন্ধু কাছে এলে পরে
সকল কথা কয়।
উজ্জ্বলতা যায় হারিয়ে
থাকলে বন্ধু দূরে
তাই তো আজি ডাকছি তাদের
দুঃখী করুণ সুরে।
আয় রে তোরা সব ফেলিয়া
কাজকে দে আজ ছুটি
বাঁধনহারা জলের মতো
হারাবো সব জুটি।
ভাল্লাগে না ভাল্লাগে না
যারা শুধু কয়
বলছি- তাদের, বন্ধুগণে
আড্ডায় যেনো রয়।
বন্ধুতে এক মধুরতা
পাবে না কো তুমি
অশান্ত ঢেউ দেয় থামিয়ে
শান্ত হৃদয় ভূমি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category