1. admin@mannanpresstv.com : admin :
ভালোবাসার আলপনা - তাসলিমা আক্তার - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

ভালোবাসার আলপনা – তাসলিমা আক্তার

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৬৫ Time View
ভালোবাসার আলপনা একে দিলাম
তোমার ঠোঁটে, চোখে,মুখে
তোমার পুরো হৃদয় জুড়ে
তোমাকে তাকিয়ে দেখব
জনম জনম ধরে।
ভালোবাসার আলপনা একে দিলাম
তুমি যে রাস্তা দিয়ে হেটে যাও
তার চারিপাশে যা কিছু দেখা যায়
সব কিছুর উপরে।
আচ্ছা! প্রিয় তুমি এত সুন্দর কেন?
তোমার রূপের আগুনে আমি
পুড়ে ছাই হয়ে যায়, আবার আসি
ফিরে তোমাকেই ভালোবাসি।
ভালোবাসার আলপনা একে দিলাম
তোমার চরণে।
ভালোবেসে রেখো আমায়,
খুব যতনে তোমার স্মরণে।
ভালোবাসার আলপনা একে দিলাম
তোমার ডায়েরির প্রতিটি পাতায়
ভালোবেসে রেখো আমায়
তোমার প্রতিটি কাজে ও ভাষায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD