1. admin@mannanpresstv.com : admin :
কুতুবদিয়ায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে নারী নিহত - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন

কুতুবদিয়ায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে নারী নিহত

অনলাইন ডেস্ক:
  • Update Time : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৫২ Time View

কক্সবাজারের কুতুবদিয়ায় চাচাতো ভাইয়ের দায়ের কোপে তফসি দাশ নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কুমিরাছড়া জেলে পাড়ায় ঘটে। তফসি দাশ কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের প্রভাত দাশের স্ত্রী।

স্থানীয়দের ও স্বজনদের তথ্য অনুযায়ী, তফসি দাশ রান্নাঘরে কাজ করছিলেন। তখন তার চাচাতো ভাই কালী চরণ হঠাৎ ঘরে প্রবেশ করে এবং তফসি দাশের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে কালী চরণ দা দিয়ে তফসিকে শরীরের বিভিন্ন স্থানে কোপ দেয়।

গুরুতর আহত তফসি দাশকে স্থানীয়রা কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িত কালী চরণকে স্থানীয়দের সাহায্যে আটক করা হয়েছে এবং পরে পুলিশ তাকে হেফাজতে নেয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে পাঠানো হবে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা তদন্তের মাধ্যমে জানা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD