1. admin@mannanpresstv.com : admin :
সেলাই জীবন -মোঃ রুহুল আমিন  - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সেলাই জীবন –মোঃ রুহুল আমিন 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৮ Time View
ভোর বেলাতে জাগছে তারা
কাজ চালাতে দুই,
মেশিন চলে খটখটানি
স্বপ্ন বোনে সুই।
হাজার রঙের সুতো দিয়ে
কাপড়গুলো ধুই,
নিজের সুখের বাগানটাতে
রোপণ করি জুঁই।
উঁচু বাড়ির সাহেব তারা
আমরা কেবল ভুঁই,
পেটের দায়ে জীবনটাকে
নিঙড়ে নিয়ে নুই।
চলছে চাকা দিন ফুরালে
পাই না কিছু বুই,
স্বপ্নগুলো ধুলোয় মিশে
করছে শুধু চুই।
মালিক হাসে অট্টালিকা
আকাশ গিয়ে ছুঁই,
শ্রমিক কাঁদে আধপেটা যে
ভাতের হাড়ি খুই।
বস্ত্র বুনি  বিশ্ব মাঝে
সবার গাটি ঢুই,
রক্ত পানি শ্রমের দামে
আর কত কাল বুই।
ন্যায্য পাওনা  চাইতে গেলেই
ডাণ্ডা দিয়ে ঠুঁই,
তবুও মোরা হাড় কাঁপানো
শীতের দিনে কুঁই।
জীবন জোড়া সেলাই দশা
কষ্টগুলো পুই,
মুক্ত হওয়ার পথ খুঁজে আজ
আপন মনে ঝুঁই।
উদ্যম সাহস বুকে নিয়ে
সত্য কথা কুই,
নতুন দিনের সূর্য হাসুক
আমরা সবাই  মুই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD