1. admin@mannanpresstv.com : admin :
শিশিরগন্ধী- ত নু শ্রী - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

শিশিরগন্ধী– ত নু শ্রী

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪ Time View
খুব তাড়াতাড়ি “ভালোবাসি”কথাটা বলতে নেই!
“ভালোবাসি” শব্দটা একটা গণ্ডি,
যেটা পেরোলেই গড়গড়িয়ে বয়স বাড়তে থাকে প্রেমের!
আসলে অন্যসব জীবের মতো প্রেমেরও একটা জীবন চক্র আছে!
যদিও তুমি বলবে,
“প্রেম” আবার জীব হলো কবে?
কিন্তু কেন জানিনা,
আমার প্রেমকে
কেমন জীবই মনে হয়!
পূর্বরাগ,অভিসার, মিলন,বিরহ হয়ে
সে তো বিচ্ছেদে এসে পৌঁছাবেই একদিন!
তখন হাতে থাকবে শুধুই ভাবসম্মিলন!
তুমি হয়তো বলবে,
তাই তো গন্তব্য প্রেমের!
আমি বলি তা আসলেই তো বিচ্ছেদ…
তাই খুব তাড়াতাড়ি “ভালোবাসি”বলতে নেই!
বরং বেঁচে থাকুক ভালোলাগা
শিশিরগন্ধী স্নিগ্ধ সকালের মতো!!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD