1. admin@mannanpresstv.com : admin :
জগৎ বিখ্যাত বীর  - সৈয়দ ইসমাইল হোসেন জনি  - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

জগৎ বিখ্যাত বীর  — সৈয়দ ইসমাইল হোসেন জনি 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪ Time View

সূর্য আমার উদয় আলো
চন্দ্র হ্যাজাক লাইট,
মেঘের ভেলায় চড়ে আমি
বিশ্ব করবো টাইট।

উল্কাকে মারণাস্ত্র বানাবো
তারাকে বানাবো ডালি,
আল্ট্রাভায়োলেট রশ্মি দিয়ে
বানাবো লেখার কালি।

দ্যুলোক, ভূলোক, বিশ্বলোক
সবকিছু দেবো পাড়ি,
মঙ্গল গ্রহে জঙ্গল কেটে
বানাবো বসতবাড়ি।

রামধনুতে তীর সেঁধিয়ে
মারবো জুলুমবাজ,
বিশ্বমাঝে প্রতিষ্ঠা করবো
নতুন এক সমাজ।

নিষ্ঠুর জালিমদের বুকে
চালাবো মরণতীর,
অপশক্তির বিনাশী আমি
জগৎ বিখ্যাত বীর।

রচনাকালঃ ২৪ কার্তিক ১৪২২ বঙ্গাব্দ, ০৮/১১/২০১৫ খৃষ্টাব্দ
২৫ মুহাররম ১৪৩৭ হিজরি
রবিবার

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD